মৃন্ময় নস্করঃ তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তৃনমূল সমর্থিত নির্দল প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধেI জয়নগর থানার বহরু অঞ্চলের ঘটনা । অভিযোগ ,সোমবার গভীর রাতে বহরু হাছীমপুর গ্রামে তৃনমূল কংগ্রেস কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তৃনমূল সমর্থিত নির্দল প্রার্থীর সমর্থকরা । এই ঘটনায় রফিক শেখ নামে এক তৃনমূল কর্মী জখম হয় । গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর হাসপাতালে পাঠানো হয় । এই ঘটনায় রাত থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে । সকাল থেকে ক্ষুব্ধ তৃনমূল কর্মীরা কুলপি রোডের উপর বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়।

No comments:
Post a Comment