ফেমাস দিশা! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 May 2018

ফেমাস দিশা! কেন?




দিশা পাটানি। এখন তিনি বলিউডের পরিচিত মুখ। বর্তমানে এই বলিউড অভিনেত্রীর ডিমান্ড এখন আকাশ ছোঁয়া। সবারই লিডিং লেডি হিসেবে পছন্দ দিশাকেই। অধিকাংশ ফিল্ম মেকাররা প্রিয়াঙ্কা, দীপিকা, কারিনা, ক্যাটরিনাকে ছেড়ে এখন দিশার পেছনে ছুটছেন। এই তো দু’দিন আগেই সালমান খানের এম্বিশিয়াস প্রজেক্ট ‘ভরত’ এর নায়িকার চরিত্রে দিশার নাম ঘোষণা করা হয়েছিল। আর সেই খবর ভাইরাল হতে না হতেই টিনসেলের হাওয়ায় এখন আরেক খবর ভেসে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে।
সূত্র মতে, শোনা যাচ্ছে ঋত্বিক রোশনের একটি ছবিতেও নাকি হিরোইন হিসেবে সাইন করানো হতে পারে তাকে।
রোহিত ধাওয়ানের নতুন একটি ছবিতে অভিনয় করবেন ঋত্বিক রোশন। সেই ছবির প্রি-প্রোডাকশনও শুরু
হয়ে গিয়েছে। সিনেমাটির প্রযোজনায় থাকছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই ছবিতে নায়িকার চরিত্রে দিশাকে সিলেক্ট করেছেন নির্মাতারা। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি দিশা।
সূত্রের খবর অনুযায়ী, রোহিত এখন সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় পারছেন। খুব তাড়াতাড়িই ঋত্বিক এবং রোহিত নায়িকাকে ফাইনাল করবেন। পেপারওয়ার্ক কিছু রেডি না হলেও লুকটেস্টের জন্য দিশা রাজি হয়েছেন। আগামী মাসের মধ্যে সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার কথা বলে জানা যায়।


তবে ঋত্বিকের ঘনিষ্ঠ সূত্রের মতে, ঋত্বিক ‘সুপার থার্টি’ শুটিংয়ে ব্যস্ত রয়েছে। ওই ছবিটির কাজ শেষ হলেই যশ রাজ ফিল্মসের মুভিতে কাজ করা শুরু করবেন। যেখানে টাইগার শ্রফও থাকছেন। এইসব কাজ শেষ হলেই দিশা এবং ঋত্বিক, রোহিতের সিনেমার কাজ শুরু করবেন৷’

No comments:

Post a Comment

Post Top Ad