নিজের মেয়েকে চার বছর ধরে ধর্ষণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 May 2018

নিজের মেয়েকে চার বছর ধরে ধর্ষণ



নিজের মেয়ের ওপর গত ৩-৪ বছর ধরে যৌন নির্যাতন করে আসছেন ৫০ বছর বয়সী এক বাবা। চলতি বছরের গোড়ার দিকে চাকরি হারানোর পর যৌন অত্যাচার বাড়িয়ে দেন ওই নরপশু বাবা। সোমবার স্ত্রী এবং মেয়ের স্কুলের এক পরিচারিকার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের ইন্দিরাপুরম থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। গাজিয়াবাদ এলাকা থেকে ওই প্রৌঢ় কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের গোড়ার দিকে চাকরি হারায় নরেন্দ্র নেগি নামের ব্যক্তি। তারপর থেকে মেয়ের ওপর যৌন অত্যাচারের প্রবণতা বাড়ে। ১২ বছরের মেয়েটি বৈশালীতে একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী।

নেগির স্ত্রী জানিয়েছেন, রাতে ঘুমের মধ্যে মেয়েকে যৌন নির্যাতন করতেন নরেন্দ্র। গত ৩-৪ বছর ধরেই এটা করে আসছে সে। প্রথম দিকে বোঝা যায়নি। পরে দেখা যায়, প্রায় প্রত্যেক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মেয়ের শরীরের দিকে হাত বাড়াত নরেন্দ্র। বেশ কিছুদিন হাতে নাতে ধরেও ফেলেন তার স্ত্রী।



ভুক্তভোগী ওই ছাত্রীর স্কুলের পরিচারিকা জানান, এক দিন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে প্রকাশ্যেই যৌন হেনস্থার চেষ্টা করে সে (নরেন্দ্র নেগি)। এ কথা নির্যাতিতার স্কুলের এক পরিচারিকা তার অভিযোগে জানিয়েছেন।

অভিযুক্ত ওই বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫১১ ধারা এবং পসকোর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে অফিসার ইন চার্ড ভূপেন্দ্র পোরিয়া বলেন, ‘তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গত ৩-৪ বছর ধরে সে এটা করছে বলে জানিয়েছেন তার স্ত্রী। আদালতে মামলা চলছে। তদন্তও চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad