বড় পেটের মাধ্যমে হৃদপিণ্ড আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় বলে নতুন এক গবেষণা থেকে জানা গেছে। এর মাধ্যমে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর আশঙ্কাও বাড়ে বলে গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
শরীরের ভেতর নিয়মিত কর্মকাণ্ডের তারতম্যের কারণে আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে মানুষের মৃত্যু হতে পারে। এটিকে সরাসরিভাবে হার্ট অ্যাটাক বলা যায় না। কারণ হার্ট অ্যাটাকের কারণে হৃদপিন্ডে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়।
গবেষকরা গড়ে ৫৪ বছর বয়সী ১৪ হাজার ৯৪১ জন নারী ও পুরুষের ওপর প্রায় ১৩ বছর ধরে গবেষণা চালান। এদের সবারই সর্বশেষ ৫ বারের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন নেয়া হয়েছে এবং এদের মধ্যে ২৫৩ জন আকস্মিকভাবে হৃদক্রিয়া বন্ধ হওয়ায় মারা গেছেন। এ গবেষণাটি হার্ট নামক ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।
গবেষকরা জানান, যারা মারা গেছেন তারা সবাই-ই স্থূলতায় ভুগছিলেন। এছাড়া হাইপারটেনশন, কোলস্টেরলজনিত সমস্যাও তাদের ছিল। তবে এগুলো বাদে যাদের নিতম্বের তুলনায় কোমরের অনুপাত প্রায় দ্বিগুন তাদের আকস্মিক মৃত্যু ঝুঁকি অন্যান্যদের তুলনায় বেশি।
এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আহমেত সেলকুক অ্যাডাবাগ বলেন, আমরা জানি না কি কারণে এরকম হচ্ছে তবে সাধারণ স্থূলতার তুলনায় তলপেটের স্থূলতা আরও বেশি ঝুঁকিপূর্ণ।

No comments:
Post a Comment