ননদ বৌদির হাড্ডাহাড্ডি লড়াই রাজনৈতিক ময়দানে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

ননদ বৌদির হাড্ডাহাড্ডি লড়াই রাজনৈতিক ময়দানে



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ দীর্ঘ দিন ধরে ননদ বৌদির সম্পর্ক তিক্ত । সেই তিক্ত সম্পর্ক আরো তিক্ত করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ননদ মুনমুন চ্যাটার্জী বিজেপি মনোনয়ন পত্র জমা দিতেই তার বিরুদ্ধে তারই বৌদি নিবেদিতা দাসকে তৃনমূল কংগ্রেসের প্রার্থী করলো স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতৃত্ব । ঘরের তিক্ততা বাড়িয়ে রাজনীতির ময়দানে এসে আরো তিক্ততা বাড়লো বলে মনে করেন ননদ মুনমুন ।

ননদ আর বৌদির লড়াই দেখতে উদগ্রীব  বীরভূমের ময়ূরেশ্বর ১ব্লকের কানাচী পঞ্চায়েত এর মুরুলী ডান্গাল সংসদের দুই প্রাথী । ইতি মধ্যে দুই জনেই প্রচারে ব্যস্ত । ননদ বৌদির সঙ্গে সম্পর্ক যাই হোক মা কিন্তু মেয়েকে ভোট দেবেন । কারন মা জানান ছেলে বৌকে নিয়ে চলে গিয়েছে বাড়ি ছেড়ে চলে গিয়েছে । ছেলে বৌমা মায়ের সাথে সম্পর্ক খারাপের জন্য দায়ী করেছেন তৃনমূল কংগ্রেস কে । যদিও ছেলে বৌমারা জানান তার ননদ বা শ্বাশুরি সঙ্গে ভালো সম্পর্ক । তবে লড়াই হবে ভোটের ময়দানে বলে জানান ননদ বৌমা । তাই নজর কারা এই কেন্দ্র দেখার ননদ আর বৌদির সম্পর্ক কোথায় দাঁড়ায় ।

No comments:

Post a Comment

Post Top Ad