হাঁস ও মুরগী পালনে উৎসাহ দিতে যুবক ছেলে মেয়েদের প্রশিক্ষন দিচ্ছে সরকার। বুধবার প্রথম
গোবরডাঙায় রাজ্য হাঁস মুরগী খামারে হাঁস ও মুরগী পালনের প্রশিক্ষণ শুরু হয়।
এ বছর উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ এই চার জেলা থেকে মোট ৬০ জন প্রশিক্ষণ নিচ্ছে । এদের মধ্যে ১১ জন মহিলা । প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষাত্রীকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানান গোবরডাঙা রাজ্য হাঁস মুরগী খামারের সহ-অধিকর্তা ড.জয়দেব বেরা। ড, বেরা আরো জানান প্রায় চার মাস পর এই ধরনের প্রশিক্ষন হচ্ছে। পোল্ট্রি ফার্মের সহ-অধিকর্তা ড. রনজিৎ রায় বলেন সারা বছর সরকারি এই ফার্মে প্রশিক্ষণ নেবার জন্য বহু যুবক যুবতী আবেদন করেন । ৪০ জন হলেই আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কিন্ত এবার সংখ্যটা ৬০ জনের। মুর্শিদাবাদের যে গ্রুপটি প্রশিক্ষণ নিচ্ছে তারা স্বনির্ভর গোষ্টির লোক। পোল্ট্রি ফার্মের মধ্যে থাকার ব্যবস্থ্যা না থকায় গোবরডাঙায় ১০ জন এক সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকছেন। সহ-অধিকর্তা ডা:নৈউদ্দিন শেখ বলেন সকাল ১০ টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেনিং চলছে। হাতে কলমে এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুশি শিক্ষার্থীরা।


No comments:
Post a Comment