রানিগঞ্জের আমড়াসোতা পঞ্চায়েতের বাঁশড়া গ্রামে রাত থেকেই বহিরাগতদের তাণ্ডব৷রাত থেকেই কয়েক দফা বোমাবাজির অভিযোগ স্থানীয় অধিবাসীদের৷সকাল থেকেই বিভিন্ন বুথে শতাধিক বহিরাগতরা মিলে বুথ জ্যাম করতে শুরু করে৷প্রথম দফায় প্রায় এক থেকে দেড়ঘন্টা বুথ জ্যাম থাকার স্থানীয় আদিবাসীরা তীর ধনুক নিয়ে প্রতিরোধ গড়ে তোলে৷বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ৷
পাশাপাশি রানিগঞ্জের নুপুর অঞ্চলেও বহিরাগতদের বোমাবাজির অভিযোগ৷বিক্ষিপ্ত ভাবে রানিগঞ্জ জুড়ে অশান্তির বাতাবরণে ভোট হচ্ছে৷যদিও শান্তিপূর্ণ ভোট হলে বাম প্রার্থীরাই জয়ী হবেন বলে দাবি করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব৷


No comments:
Post a Comment