জ্বলল বাইক: পঞ্চায়েত নির্বাচনে বহিরাগতদের বেধড়ক মার! মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 14 May 2018

জ্বলল বাইক: পঞ্চায়েত নির্বাচনে বহিরাগতদের বেধড়ক মার! মৃত ১


পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শান্তিপুরে অশান্তি, উত্তেজনা।পুড়ল বেশ কয়েকটি বাইক। শান্তিপুরের দুটি বুথের ভোটাররা বাইক বাহিনীকে তাড়া করে। বাইকে আগুন ধরিয়ে দেয়। দুষ্কৃতীদের মারধর করে।মৃত্যু হয় এক বহিরাগতের। বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে।

বিবেকানন্দপুরের ৩৭ ও ৩৮ নম্বর বুথে সকাল থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীরা বাইকে করে এসে তাণ্ডব চালাতে শুরু করে। ভোটারদের শাসানি দেয়। প্রতিবাদ করে ভোটাররা। তারা বাইকবাহিনীকে তাড়া করে। বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পাশাপাশি শান্তিপুরের বাবলা উত্তরপাড়ার একটি বুথের ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাইক বাহিনীকে তাড়া করে গ্রামবাসী। বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় ফেলে মারধর করা হয় তৃণমূলের লোকজনকে। পুলিশের সামনেই ঘটনা ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad