অগ্নিকাণ্ড: বিজেপি সভাপতি কেন হবে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 May 2018

অগ্নিকাণ্ড: বিজেপি সভাপতি কেন হবে?



স্নেহা চক্রবর্তী,বীরভূম: বিজেপির অঞ্চল সভাপতি হাওয়ায় তার খামার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে  শনিবার গভীর রাতে বীরভূমের সিউরি ১ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত নহুদূরগ্রামে । ওই অঞ্চলের বিজেপি অঞ্চল সভাপতি ছিল অনামিকা মন্ডল ।


অভিযোগ, তাকে বিজেপির সমস্ত পদ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছিলো । কিন্তু সে বিজেপি ছাড়বে না বলে জানিয়ে দেয় ।  অনামিকা দেবী জানান, ' গত কাল গভীর রাতে বেশ কয়েকজন মুখে কালো কাপড় বাঁধা বাইক বাহিনী গ্রামে দাপিয়ে বেড়াছিলো। তাদের লক্ষ্য ছিল আমার বাড়িতে আগুন লাগাবার । আমরা ঘর থেকে  বেড়িয়ে আসার পর তারা আমার ছাগলের খামারে আগুন লাগিয়ে পালিয়ে যায় । প্রথমে গ্রামবাসীরা আগুন নেভাবার চেষ্ঠা করে পরে সিউরি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন অযেত্বে আসে । ' সিউরি থানায় অভিযোগ দায়ের করার কথা বলেছেন অনামিকা দেবী । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃনমূল নেতৃত্ব ।

No comments:

Post a Comment

Post Top Ad