সিগারেটের আগুনে জ্বলল সরিষা তেল মিল! পুড়ে ছাই ২ বাইক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 May 2018

সিগারেটের আগুনে জ্বলল সরিষা তেল মিল! পুড়ে ছাই ২ বাইক


চাঁদনী, চৈতন্যপুর: সিগারেট ধরাতে গিয়ে সরিষা ওয়েল  মিল পুড়ে ছারখার। জানা যায়,   ওয়েল মিলে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুনের ঘটনায় মোট তিনটি দোকান পুড়ে গিয়েছে। ঘটনাস্থানে সুতাহাটা থানার পুলিশ।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গিয়েছে, কুঁকড়াহাটি - বালুঘাটা রাজ্য সড়কে চৈতন্যপুরে সিনেমা হলের অদূরে রতিকান্ত পড়ুয়া নামে এক ব্যবসায়ীর সরিষা তেলের মিল ছিল। সেই মেলে খোলা বাজারে পেট্রোল বিক্রি হত। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ দুই বাইক আরোহী পেট্রোল নিতে। তাদের পেট্রোল দেওয়ার সময় বাইক আরোহীদের সিগারেটের আগুন পড়ে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে সরিষা তেল মিলে আগুন লাগে তার পর আশেপাশে আরো দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দুটো বাইক পুড়ে ছাই হয়ে যায়। এলাকার মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে।  হলদিয়া থেকে একটি দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।



No comments:

Post a Comment

Post Top Ad