শ্বশুরবাড়িতে বিয়ের পর প্রথমদিন কি রান্না করলেন শুভশ্রী? জানলে চমকে যাবেন.. - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 14 May 2018

শ্বশুরবাড়িতে বিয়ের পর প্রথমদিন কি রান্না করলেন শুভশ্রী? জানলে চমকে যাবেন..






ওয়ালি রাজবাড়ির দিকেই নজর ছিল গোটা টলি ইন্ডাস্ট্রির ৷ সোশ্যাল মিডিয়া, আর টেলিভিশনের পর্দায় সর্বক্ষণ চোখ রেখেছেন ভক্তরা ৷ রাজ-শুভশ্রীর বিয়ে বলে কথা ৷ এলাহি আয়োজন ৷ তারকাদের উপস্থিতিতে একটা ঝলমলে ব্যাপার ছিল গত তিনদিন ধরে ৷

আইবুড়ো ভাত থেকে মেহেন্দি সবই হয়েছে জাঁকের সঙ্গে ৷ আর বিয়ের দিন যে আয়োজনটা আরেকটু বেশি ছিল সে কথা আর নতুন করে বলার কিছু নেই ৷ বিয়ের পর বেজায় খুশি নবদম্পতি৷ রাজ আর শুভশ্রীকে নিয়ে আমোদ তো একটু হবেই টলি-টাউনের মোস্ট হ্যাপেনিং কাপল বলে কথা ৷

ভক্তদের কাছে যতোই স্টারভ্যালু থাকুক না কেন, দুই বাড়ির কাছে তাঁরা বড়ই আপনার ৷ খুবই কাছের ৷ বড্ড আদরের দুটো মানুষের এতদিনের সম্পর্ক এতদিনে পরিণতি পেল ৷ তাঁরা সুখে থাকুক, ভালো থাকুক -এই কামনাই সর্বক্ষণ৷

তাই কোনওরকম ঝুঁকি নিতে চাননি রাজ ও শুভশ্রীর বাড়ির লোকজন ৷ বিয়ের সমস্ত অনুষ্ঠানই হয়েছে নিয়ম মেনে ৷ বিয়েতে যাতে কোনও ত্রুটি না থাকে, সেই কারণে বর্ধমান থেকে এসেছিলেন পুরুত ৷



সদ্য বিবাহিত রাজ-শুভশ্রীও বাধ্য ছেলে-মেয়ের মতো মেনেছেন সব আচারই ৷ শ্বশুরবাড়িতে পৌঁছেছেন দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের আদরের মেয়েটি ৷ যে কিনা এই মুহূর্তে টলিউড আর ঢালিউড কাঁপাচ্ছেন ৷ তবে রাজের বাড়ির মানুষজনের কাছে তো শুভশ্রী নতুন বৌমা ৷ পালন করতে হবে স্ত্রী আচার ৷ আর বাকি পাঁচটা হিন্দু সদ্য বিবাহিত রমণীর মতো শুভশ্রীও কিন্তু সেই আচার-অনুষ্ঠান পালন করে গেলেন ৷

সম্প্রতি ইনস্টাগ্রামে শুভশ্রীর এমনই একটি ছবি প্রকাশ পেয়েছে ৷ যেখানে শুভশ্রীকে রান্না করতে দেখা যাচ্ছে ৷ আসলে একটি লোকাচার রয়েছে, যেখানে বিয়ে হওয়ার পর নতুন বৌকে ‘দুধ উথলে পড়া’ দেখতে হয় ৷ যা নাকি সংসারে সমৃদ্ধি ডেকে আনে ৷ সেই রীতি পালন করার সময় ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা ।

No comments:

Post a Comment

Post Top Ad