কন্ডোম দিয়ে মেয়েদের ফাউন্ডেশন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

কন্ডোম দিয়ে মেয়েদের ফাউন্ডেশন



কোথাও যাওয়ার আগে মেক আপ নেন। এই মেক আপ-এর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল ফাউন্ডেশন। ইউটিউব সেলিব্রিটি লাইলা তাহরির দাবি, কন্ডোম দিয়ে ফাউন্ডেশন নাকি অনেকবেশি ফলদায়ক।

লাইলার দাবি, ফাউন্ডেশনকে ফলদায়ক করার জন্য প্রথমে তিনি স্পঞ্জ ব্যবহার করতেন। কিন্তু, স্পঞ্জে প্রচুর পরিমাণে ফাউন্ডেশন নষ্ট হয়ে যাচ্ছিল। তা ছাড়া, ফাউন্ডেশন নিখুঁতও হত না। কন্ডোমের সিলিকন খোলস দেখে মাথায় একটা ভাবনা বাসা বাঁধে লাইলার। তিনি কন্ডোমের মধ্যে ফাউন্ডেশনের পাফটাকে পুরে দেন। এরপর কন্ডোমে মোড়া পাফের উপরে ফাউন্ডেশনের ক্রিমকে মাখিয়ে মুখে বোলাতে থাকেন। এরপর আনুষঙ্গিক আরও কিছু মুখে মেখে নিয়ে কন্ডোমের মোড়কে থাকা পাফটিকে সারা মুখে বোলাতে থাকেন লাইলা। কিছুক্ষণ পরে মেক-আপ শেষ করে তিনি নাকি কার্যত অবাক।



লাইলার দাবি, কন্ডোমের মোড়কে পাফ রেখে যে ফাউন্ডেশন তিনি করেছেন, তা নাকি অসামান্য। এমন নিখুঁত ফাউন্ডেশন নাকি কোনওদিনই তিনি পাননি। সম্প্রতি কন্ডোম দিয়ে এই ফাউন্ডেশনের পদ্ধতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লাইলা।

লাইলার আরও দাবি, আগে ব্রাশ দিয়ে তিনি ফাউন্ডেশন করতেন। কিন্তু, ব্রাশের ব্রিসলসগুলোতে কিছুদিন পরে ময়লা জমে যেত। এতে ব্যাক্টেরিয়াল ইনফেকশনের আশঙ্কা থাকে। এমনকী, ব্রিসলসগুলো এলোমেলো হয়ে যাওয়ায় ফাউন্ডেশনও ভালমতো হয় না। লাইলার দাবি, কন্ডোমে এমন সমস্যা হয় না। আর কন্ডোম খুব বেশি নোংরা হলে পাফ থেকে খুলে নিয়ে ফেলে দিলেই হল। পাফও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ফলে ব্যাক্টেরিয়াল ইনফেকশনের আশঙ্কাও থাকে না বলে তাঁর দাবি। মেক-আপ-প্রিয় মহিলাদের কন্ডোমের এমন ব্যবহার পরখ করে দেখার পরামর্শও দিয়েছেন লাইলা।

No comments:

Post a Comment

Post Top Ad