বাজি নিয়ে কাড়াকাড়ি! বাঁশে বেধড়ক মার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

বাজি নিয়ে কাড়াকাড়ি! বাঁশে বেধড়ক মার


মৃন্ময় নস্করঃ বাজি নিয়ে কাড়াকাড়ি, না দিতে চাওয়ায় মারধোর করে বন্ধুকে। জানা যায়, বাঁশ  দিয়ে মারধর করে অচৈতন্য অবস্থায় ছাদ থেকে ফেলে প্রাণনাশের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত চার প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানা এলাকার বলাখালি মেথুর মোড় এলাকায়।

শবেবরাতের রাতে বাড়ির পাশে বাজি ফাটা ছিল আক্রান্ত সামীম সেখ (১৩)। সাথে ছিল চার স্থানীয় প্রতিবেশী যুবক মাবুদ সেখ (১৮), আলফাজ সেখ (১৮), আসগর সেখ (১৪) ও ফারুক সেখ (১৮)।
শামীম জানাই, প্রথম এক প্যাকেট চকলেট বোমা আক্রান্ত শামীমের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয় এইটার বন্ধু, ওই বাজি ফাটানো হয়ে যাওয়ার পরে তারা শামীমের কাছ থেকে আরো কিছু বাজির দাবি করে। শামীম জানাই তাঁর কাছে আর বেশি বাকি নেই সেজন্য সে আর দিতে পারবে না তার পর থেকে তার সাথে জুলুম করা শুরু হয় পরে প্রথমে হাত দিয়ে চড়-ঘুষি এবং তারপরে বাঁশের বাড়ি বাঁশ দিয়ে দীর্ঘক্ষণ মারধর করা হয়। শামীমকে মারধর করায় নাক মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। ভেঙে দেওয়া হয় তার ডান হাত। রক্তাক্ত শামীম যখন অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে তখন তারা মারা যায় এমনটা ভেবে ছাদ থেকে মুক্ত করে নিচে ফেলে দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad