আসানসোলে পচা মাংস 🍖 - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 May 2018

আসানসোলে পচা মাংস 🍖




দেরিতে হলেও অবশেষে টনক নড়ল আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশন এর। রবিবার , ছুটির দিনে হঠাৎই আসানসোলের বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্টে হানা দিলো করপোরেশনের স্বাস্থ্য দফতর।৬ জনের এই দল আসানসোলের বেশ কয়েকটি হোটেলে হানা দিয়ে উদ্ধার করলো ফ্রিজে রাখা বাসী ও পচা চিকেন।


হোটেল মালিক ফেলে দিলেও স্বাস্থ্য দফতরে দলে থাকা ডাক্তার তা তুলিয়ে এনে সেম্পল হিসাবে প্লাস্টিক বন্দি করেন। আসানসোলের এক নামি দামি হোটেল থেকেও বেশ কিছু চিকেন সংগ্রহ করেন তারা। আনহাইজেনিক রান্নাঘর, নেই পানিও জলের সুবিধা। জল পরিশুদ্ধ করার মেশিন থাকলেও তা খারাপ। সরাসরি পি এইচ ই এর জ ই দেওয়া হয় সবাইকে। আধিকারিক রা জানিয়েছেন যে এই প্রক্রিয়া লাগাতার চালু থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad