ভোট শেষে সন্ত্রাস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 14 May 2018

ভোট শেষে সন্ত্রাস


উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ১০০ নম্বর বুথ পঞ্জি ফ্রি প্রাইমারি স্কুলে সোমবার সকাল থেকেই নির্বিঘ্নেই ভোট চলছিল । ভোট শেষ হওয়ার আগের মুহূর্তে সন্ধ্যা ৬ টা নাগাদ এই বুথের ভিতরে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র দুষ্কৃতী দল এই বুথের ভিতরে ঢুকে এক পুলিশ কর্মী ও এক ভোটার কে মারধোর করে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করে । পুলিশ বাধা দিলে ওই ব্যালট বাক্স গুলো বুথের বাইরে এসে পুড়িয়ে দেয় বলে অভিযোগ । ওই সব দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত বলে অভিযোগ । এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাদুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ।

No comments:

Post a Comment

Post Top Ad