জয়ন্ত সাহা, আসানসোলঃ বাংলদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ডিলিট সম্মানে ভূষিত করতে চলেছেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। আগামী ২৬ মে সমাবর্তন অনুষ্ঠানে তাদের কে ওই সম্মানে ভূষিত করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তাঁরই প্রস্তুতি চলছে জোরকদমে।ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জন।

No comments:
Post a Comment