বাংলায় এসে হাসিনা যা যা বললেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

বাংলায় এসে হাসিনা যা যা বললেন



কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিলিট সম্মানে অভিভূত শেখ হাসিনা৷ডিলিট সম্মান সমগ্র বাঙালি জাতীকে উৎসর্গ করেন শেখ হাসিনা ৷ বলেন ডিলিটের আমন্ত্রন বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় থেকে থাকলেও বাংলাদেশের জাতীয় কবি নজরুল এর জন্মদিনে তারই নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ডিলিট সম্মানের আমন্ত্রনে তিনি নিজের আবেগ চেপে রাখতে পারেননি ৷এদিন ডিলিট সম্মান পাওয়ার মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূয়ষী প্রশংসা করলেন তিনি৷পাশাপাশি কবি নজরুলের নামে শিক্ষা প্রতিষ্ঠান ও বিমান বন্দর গড়ে তোলায় সাধুবাদ জানান রাজ্যসরকারকে৷ বলেন   নজরুলকে নিয়ে দুই বাংলাতেই কাজ চলছে৷আসলে রাজনৈতিক সীমারেখায় ভাগাভাগি থাকলেও রবীন্দ্র নাথ নজরুলকে ভাগ করা যায়নি ৷তিনি আরো বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির কবি নজরুল ও বঙ্গবন্ধু মুজিবরের মধ্যে কোথাও একটা মিল আছে৷তারা উভয়েই বিদ্রোহের কারণেই কারাবাস করেছেন৷তাই নজরুল বিদ্রোহী কবি হলে বঙ্গবন্ধু মুজিবর রহমান রাজনৈতিক কবি৷এছাড়াও তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতায় প্রতিবেশী দেশ ভারতের ঋণ ভোলার নয়,তবে ভবিষ্যতে সন্ত্রাস মাদক ও হানাহানি প্রতিরোধে প্রতিবেশী দেশগুলির পারস্পরিক আরোবেশী সহযোগীতা দরকার ৷এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪১৯জন ছাত্রছাত্রীকে সম্মান জানানো হয় ৷

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিলিট সম্মান বাঙালি ও বাংলাদেশীদের উতসর্গ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা ১২টা ১০ মিনিটে  শেখ হাসিনাকে এ উপাধি দেয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ।

বাংলাদেশের  অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে ভারত।পাশাপাশি আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এদিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবর রহমানের সাথে তুলনা করে বলেন, দুজনেই স্বাধীনতা সংগ্রামী। দুজনেই স্বাধীনতার জেল খেটেছেন। কাজি নজরুল ইসলাম জাতীয় কবি আর বঙ্গবন্ধু হলেন, রাজনৈতিক কবি।

No comments:

Post a Comment

Post Top Ad