স্নেহা চক্রবর্তী, বীরভূম: বুথের ভিতর ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বুথ থেকে তৃনমূল কংগ্রেসের পোলিং এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলো প্রিজাইডিং অফিসার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় ময়ূরেশ্বর ১ ব্লকের মল্লারপুর প্রচন্ডপুর বুথে ।
অভিযোগ, তৃনমূল কংগ্রেসের এজেন্ট বুথে আসা ভোটার দের তৃনমূল কংগ্রেসে প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করে । বুথে থাকা বিরোধী এজেন্টরা প্রতিবাদ করে। তারা প্রিজাইডিং অফিসারকে বিষয়টি জানায় । তাকে বার বার সাবধান করে ওই প্রিজাইডিং অফিসার। অবশেষে তৃনমূলের ওই এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় । এর পরেই উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রনে আনেন । যদিও বেলা বাড়তেই বিরোধী এজেন্টদের বের করে বুথ দখলের অভিযোগ তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

No comments:
Post a Comment