নতুন বধূ নিয়ে দুবাইতে হিমেশ রেশমিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

নতুন বধূ নিয়ে দুবাইতে হিমেশ রেশমিয়া













সোনাম কাপুর-আনন্দ আহুজা, নেহা ধুপিয়া-অঙ্গদ বেদির পর বিয়ে করলেন হিমেশ রেশমিয়া। দীর্ঘদিনের বান্ধবী সোনিয়া কাপুরের সঙ্গে গত সপ্তাহে গাঁটছড়া বাঁধেন বলিউডের এই জনপ্রিয় গায়ক।




মুম্বাইতে হিমেশ রেশমিয়ার বাড়িতেই বান্ধবী সোনিয়া কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন । বিয়ের পর পরই নব বিবাহিত স্ত্রী-কে নিয়ে মধুচন্দ্রিমার জন্য বেরিয়ে পড়েন হিমেশ।

নববধূকে নিয়ে বর্তমানে দুবাইতেই মধুচন্দ্রিমায় একান্তে সময় কাটাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়ক। আপাতত বেশ কয়েকদিন দুবাইতেই কাটাবেন হিমেশ রেশমিয়া এবং সোনিয়া কাপুর।

প্রসঙ্গত, বিয়ের পর নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিও বর্তমানে মার্কিন মুলুকে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন।

সূত্র‌ঃজিনিউজ


No comments:

Post a Comment

Post Top Ad