বধূ খুন! ধৃত গুণধর স্বামী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

বধূ খুন! ধৃত গুণধর স্বামী



বধূ খুনের অভিযোগে গ্রেপ্তার ইস্কো কর্মী।চোদ্দ মাস আগে ধানবাদ জেলার বেলিয়াপুরের বাসিন্দা সমীর মন্ডলের ২১ বছরের মেয়ে পূজা মন্ডলের বিয়ে হয় ইস্কো আই এস পির স্থায়ী কর্মী হেমন্ত মন্ডলের সাথে।হেমন্তর আদি বাড়ি ধানবাদে হলেও কর্মসূত্রে হীরাপুর থানার বার্নপুরে ইস্কো আবাসনে থাকত। মেয়ের বাবার বক্তব্য তার এক মেয়ে এবং একটি ছেলে আছে।মেয়ে বিএ ফাইনাল পরীক্ষা দেবার জন্য কিছুদিন আগে বাপের বাড়ি এসেছিল।


 বৃহস্পতিবার দুপুরবেলাতে মেয়ের সাথে কথা হয় কিন্তু বিকালের পর থেকে মোবাইল বন্ধ ছিল।রাত দশটা নাগাদ ভাই শৈলেন জানায় মেয়ের শরীর খারাপ তাড়াতাড়ী বার্ণপুর যেতে হবে।রাস্তায় আসার সময় ভাই জানায় পূজার স্বামী হেমন্ত ফোন করে জানিয়েছিল পূজাকে সে মেরে দিয়েছে।বার্ণপুরে এসে মেয়ের মৃতদেহ দেখে হীরাপুর থানায় মেয়েকে গলা টিপে হত্যা করে সিলিং ফ্যানে টাঙ্গিয়ে দেবার অভিযোগ করেন।হীরাপুর থানা মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে স্বামী হেমন্ত মন্ডলকে গ্রেপ্তার করে।শুক্রবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ডেপুটি মেজিস্ট্র্যাটের কাছেও  হত্যার অভিযোগ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad