স্ত্রীর পরকীয়া ধরতে স্বামীর কান্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 May 2018

স্ত্রীর পরকীয়া ধরতে স্বামীর কান্ড



নিজের স্ত্রীর ওপর সন্দেহের তীর, তাই স্ত্রীকে নজরদারি রাখতে ঘরে স্পাইক্যাম লাগিয়ে গ্রেপ্তার হলেন স্বামী। ভারতের পুনের কালেপেডাল এলাকায় এই ঘটনা ঘটেছে।

গত চার মাস ধরে স্ত্রীর বেডরুমে স্পাই ক্যামেরা লাগিয়ে রাখলেও তা সম্প্রতি জানতে পারেন তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের কর্মী ওই মহিলা। সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ জানান তিনি।

বেঙ্গালুরুর বাসিন্দা ওই দম্পতির একটি ১২ বছরের ছেলেও রয়েছে। আগে তাঁদের সম্পর্ক ঠিক থাকলেও কিছুদিন আগে অফিসের কাজে বিদেশ থেকে ঘুরে আসার পর তিক্ততা বাড়ে দু-জনের মধ্যে।

স্ত্রীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে এই সন্দেহ বাসা বাঁধে ওই ব্যক্তির মনে। এই নিয়ে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচারও তিনি চালাতেন বলে অভিযোগ।

এক সময় পুনের ফ্ল্যাট ছেড়ে বেঙ্গালুরুতে নিজের বাবা-মায়ের কাছে চলে যান ওই ব্যক্তি। কিন্তু ছেলের সঙ্গে দেখা করতে মাঝেমধ্যেই পুনেয় আসতেন তিনি। সেরকমই একবার গত ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে স্ত্রীর বেডরুমে ওয়াটার পিউরিফায়ারের মধ্যে গোপন ক্যামেরা ফিট করে দিয়ে যান তিনি।

সম্প্রতি পোশাক পরিবর্তনের সময় ওই স্পাইক্যামটি নজরে পড়ে ওই মহিলার। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad