মৃন্ময় নস্করঃ গৃহবধূ খুনকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, কুলতলীতে ১৭ বছর আগে গরানকাঠি গ্রামের বাসিন্দা চিন্তামনি মণ্ডলের মেয়ে সীতার সাথে কীর্তন খোলা গ্রামের বাসিন্দা খোকন হালদার এর বিয়ে হয়। তাদের তিনটে সন্তান ছিল এবং সুখের ঘর সংসার করছিলো। কিছুদিন আগে তাদের এক আত্মীয় বিয়ের উপহার দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল এর সূত্রপাত। বিয়ে বাড়ি থেকে ফেরার পর বৃহস্পতিবার সকালে খোকন সরদার রেগে গিয়ে তার ধানের গাদায আগুন ধরিয়ে দেয়। সেই সময় তার স্ত্রী সীতা এসে তার স্বামীর পা ধরে বারণ করতে এলে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
সেই সময় প্রতিবেশী এসে তাকে নিয়ে কুলতলী ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। কুলতলী থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে কুলতলী থানার পুলিশ খোকন সরদারকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

No comments:
Post a Comment