দিল্লি, ১১ মে : দু’দিনের সফরে নেপালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সেখান থেকে ভারত-নেপাল বাস পরিষেবার উদ্বোধন করেন তিনি। ছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নেপালের জনকপুর থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এই বাস চলবে।
জানকী মন্দিরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী বলেন, “নেপালে আসতে পেরে আমি খুশি। জনকপুর ভ্রমণে আমাকে সঙ্গ দেওয়ার জন্য নেপালের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।”
নেপালের জানকী মন্দিরে আজ সকালে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফর ঘিরে আগে থেকেই ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সামনে লাগানো হয়েছিল পোস্টার। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় মন্দির চত্বরে।
কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই নিয়ে তিন বার নেপাল সফরে গেলেন প্রধানমন্ত্রী

No comments:
Post a Comment