মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে উদযাপিত হল ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস।’ এদিনের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাগণ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন, জীব বৈচিত্রের নানান দিক গুলি। একই সঙ্গে এদিন পরিবেশে থাকা সকল ধরনের জীব এবং উদ্ভিদের বিচিত্রতার কথাও তুলে ধরা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মন্ডল বলেন, ‘পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে, সকল জীবের সম্মিলনই জীববৈচিত্র্য, মানুষও এর বাইরে নয়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে জাতিসংঘ ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ হিসাবে আজ এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে। মূলত জীববৈচিত্র্যকে রক্ষা করে, পরিবেশবান্ধব বাসযোগ্য বিশ্ব গড়ে তোলাই, আজ এই দিনটি উদযাপনের বিশেষ তাৎপর্য।’

No comments:
Post a Comment