বিজেপির ঝড়ে উড়ে যাবে তৃণমূল গ্যারান্টি বিজেপি নেতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

বিজেপির ঝড়ে উড়ে যাবে তৃণমূল গ্যারান্টি বিজেপি নেতার




বিজেপির ঝড়ে তৃণমূল উড়ে যাবে গ্যারান্টি বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে তিনি জঙ্গলমহলে ঘুরছেন তাতে স্পষ্ট আসন্ন নির্বাচনে তৃণমূল আর নেই। কালবৈশাখী তীব্র বেগে আসবে এমনটাই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে। ঠিক তেমনি ঝড় বিজেপির, সেই ঝড়ে তৃণমূল উড়ে যাবে। জনগণ যেমন বামেদের অত্যাচার সহ্য করে তৃণমূলকে এনেছিল শান্তি, উন্নয়নের জন্য, কিন্ত সাধারণ মানুষ স্পষ্ট যে কি উন্নয়ন এত দিনে হয়েছে?

মোদীজির প্রকল্প যেমন শৌচালয়, গ্যাস, ঘর ইত্যাদি সব নিজের নামে চালিয়েছে তৃণমূল। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গবাসীদের জন্য তা দুহাত তুলে দিয়েছিল, কিন্ত তা কেড়েছে শাসকদল। জয় বলেন, এইভাবে আর বেশীদিন চলতে পারে না। টিএমসি মানে তোলাবাজ, মাসোহারা, কাটমানি। তাদের এত পাপ যাবে কোথায়? যে তোলাবাজি দিতে পারবে, যে মাসোহারা দিতে পারবে, যে কাটমানি দিতে পারবে তাদের জন্য তৃণমূল, সাধারণ মানুষের জন্য তৃণমূল না।

No comments:

Post a Comment

Post Top Ad