জীবনের মূল্য কি দুই লক্ষ টাকা?? প্রশ্ন মৃত তৃনমূল কর্মীর পরিবারের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

জীবনের মূল্য কি দুই লক্ষ টাকা?? প্রশ্ন মৃত তৃনমূল কর্মীর পরিবারের




গত ১৪ই মে পঞ্চায়েত নির্বাচনের দিন হাবড়ার পৃথিবা পঞ্চায়েতের যশুর মধ্যপাড়ায় দুই তৃনমূল সমর্থককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিলো বিজেপির বিরুদ্ধে। ঘটনায় পুলিশ একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।
শুক্রবার মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষনা করেন, নির্বাচনে মৃত প্রত্যেক পরিবারকে দুই লক্ষ টাকা করে সাহায্য করা হবে।
তারপরেই শনিবার হাবড়ার  মৃত দুই তৃনমূল সমর্থকের পরিবার উজ্বল সুর ও সুশীল দাস ওরফে পোক্কর পরিবারের কাছে গিয়েছিলাম আমরা।  উজ্বলের স্ত্রীর দাবি, 'আমি অসহায় আমার কোন ছেলে নেই , স্বামীকেও হারিয়েছি , দুই লক্ষ টাকা দিয়ে কতদিন আর চলবে। তার থেকে একটি কাজের আবেদন করেন উজ্বলের স্ত্রী। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পরেন মৃত উজ্বলের  স্ত্রী লিপি সুর ।

পাশাপাশি সুশীলের দিদি সন্ধ্যা বিশ্বাস জানান, 'আমাদের পরিবারে এক মাত্র আয় করতো সুশীল । সরকারের এই সাহায্যে হয়তো কিছুটা সাহায্য হবে। কিন্তূু একটি জীবনের দাম কি মাত্র দুই লক্ষ টাকা ? ' শুধু টাকা নয় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্ত্রির আবেদন করেন মৃত সুশীলের দিদি।

 সুশীলের মা লক্ষ্মী রানী দাস ছেলেকে হারিয়ে অসহায়। তিনিও ছেলের খুনিদের শাস্তি চেয়ে ফাঁসির দাবি করেন ।

No comments:

Post a Comment

Post Top Ad