কুণাল-ঋতব্রত একসাথে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

কুণাল-ঋতব্রত একসাথে!



নয়া সমীকরণ কি তৈরি হতে চলেছে ? কানাঘুষো চলছে, নতুন দল গড়তে চলেছেন কুণাল ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁরা সঙ্গে পেয়েছেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভ মজুমদারকেও। কুণালবাবু এবিষয়ে আমল না দিলেও আগামীকাল যে যৌথ সাংবাদিক বৈঠক হচ্ছে তা স্পষ্ট জানিয়ে দেন।

কুণাল ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতির পরিচিত মুখ। দু’জনের সাংবাদিক বৈঠক তাই জল্পনা উসকে দিচ্ছে। কিছুদিন আগেই দলের (সিপিএম) বিরুদ্ধে মুখ খোলায় বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (রাজ্যসভার সাংসদ)। তাঁর আচার-আচরণ নিয়েও ক্ষোভ তৈরি হয়েছিল দলের অভ্যন্তরে। সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর জল্পনা ছড়ায় ঋতব্রত বিজেপি-তে যোগ দিচ্ছেন। পরে অবশ্য নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ঋতব্রত। এরপর একাধিক টুইট করে রাজ্য সরকারের কাজকর্মকে সমর্থনও করেন। রাজনৈতিক মহলের একাংশ বলতে শুরু করে, ঋতব্রত তৃণমূলের দিকে ঝুঁকেছেন। 

No comments:

Post a Comment

Post Top Ad