শ্রীরামপুর রেস্তোরাঁয় ভাগাড় মাংসের সন্ধান? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

শ্রীরামপুর রেস্তোরাঁয় ভাগাড় মাংসের সন্ধান?



বুধবার সকালে শ্রীরামপুরের বেশ কয়েকটি নামি দামী রেস্তোরায় হানা দিয়ে সন্দেহজনক কিছু মাংস, দুধ ও চিংড়ী মাছ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শ্রীরামপুর শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই প্রসঙ্গে শ্রীরামপুর পুরসভার পুরপ্রাধান অমিও মুখোপাধ্যায় বলেন, এদিন পুরসভার একটি প্রতিনিধি দল আমরা শহরের বেশ কয়েকটি রেস্তরার গিয়েছিল। সেখানে রান্না ঘরে গিয়ে মাংস, দুধ ও মাছের নমুনা সংগ্রহ করেছি। সেই মাছ, মাংস ও দুধের প্যাকেট গুলো দেখে খুব একটা ভালো লাগেনি। তাই সেগুলি পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। পুরপ্রধান বলেন, প্রাথমিক ভাবে দেখে যেটা বোঝা গিয়েছে, মাংসগুলি ডিপ ফ্রিজে রাখাছিল। মাংস গুলি কিছু কিছু জায়গায় ফাঙ্গাসের মত দেখতে লাগছিল। পাশাপাশি মাংসের বেশ কিছু জায়গা কালো হয়ে গিয়েছিল। সাধারনত দুধ এদিন কিম্বা দু-দিনের বেশি রাখা যায়না। সেখানে দুধ গুলি বেশ কয়েক দিনের পুরানো ছিল। অনেক ক্ষেত্রে টয়লেটের মধ্যেই খাবার ধোয়া মোছার কাজ চলত। গোটা বিষয়টি আমরা নজরে রাখছি। যদিও এই প্রসঙ্গে রেস্তোরা কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে কিছু বলতে চাননি।

No comments:

Post a Comment

Post Top Ad