স্নেহা চক্রবর্তী, বীরভূম: দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়ায় শুক্রবার সকালে তারাপিঠে গিয়ে মাতারার পুজো দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র । পুজো দিয়ে সাংবাদিকদের এমনি আশংকার কথা জানালেন তিনি । এছাড়াও তিনি বলেন, তিনি এর আগেও তারাপীঠ এসেছেন । এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাতারার কথা মনে পরে। কিন্তু কালকের ঘটনায় মাতারা আমাকে এখানে টেনে আনেন । দলের ও মুখ্য মন্ত্রীর জন্য পুজো দিলেন বলে জানান ।
পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে তিনি জানান , উন্নয়নে মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দেবেন । বীরভূমে জেলা পরিষদের সব কটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতে জয়লাভ বিষয় নিয়ে তিনি বলেন, ' বিরোধীরা প্রার্থী না পেলে কি করবে । তবে আগামী ১৪ই মে যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেই নির্বাচন হচ্ছে ওয়ানডে ম্যাচ । এটা ভালো বলতে পারবে সিপিএম । তবে যে ওয়ানডে ম্যাচ হবে সেটা হবে শান্তিপূর্ন ম্যাচ ।' তিনি আরও বলেন, মনে হচ্ছে এখনই ব্যাটিং করতে নামি । বিজেপি সম্পর্কে বলেন যেখানে স্কাঊনড্রেলরা থাকে সেখানেই বিজেপির শেষ আশ্রয় । ' এদিন তারাপিঠে পুজো দিয়ে কলকাতায় ফিরে যান ।

No comments:
Post a Comment