মিঠুন চক্রবর্তীর অসুস্থতার আপডেট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

মিঠুন চক্রবর্তীর অসুস্থতার আপডেট



সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে দিল্লিতে তাঁর চিকিৎসা চলছে। তাই সবকিছু থেকে সাময়িক বিরতিতে রয়েছেন তিনি।




প্রসঙ্গত বেশ কয়েক বছর যাবত রিয়েলিটি শো নিয়েই ব্যস্ত বলিউড তথা টলিউড জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বড়পর্দায় অনুপস্থিত থাকলেও ছোটপর্দায় তিনি নিয়মিত। আয়ুষ্মান খুরানা ও পল্লবী শারদে অভিনীত ‘হাওয়াইজাদে’ সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল মিঠুনকে। ডিএনএ সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে অসুস্থ। দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।

পিঠের যন্ত্রণায় বেশ ভুগছেন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। পিঠের ব্যথার জন্য এক সময় উটিতেও চিকিৎসা করান মিঠুন। সুস্থ হয়ে যোগ দিয়েছিলেন কাজে। কিন্তু সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে দিল্লিতে তার চিকিৎসা চলছে। তাই সবকিছু থেকে সাময়িক বিরতিতে রয়েছেন তিনি।

ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক ছিলেন তিনি। কিন্তু অসুস্থতার কারণে ওই শো থেকেও সরে দাঁড়িয়েছেন অভিনেতা। সংবাদমাধ্যমের দাবি, দিল্লির চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন ‘ডিস্কো ড্যান্সার’ অভিনেতা মিঠুন। অবস্থার উন্নতি না হলে আবারও দেশের বাইরে যেতে হতে পারে। তবে খুব শিগগিরই ভক্ত দর্শকদের সামনে ফেরার আশা করছেন তিনি।

২০০৯ সালে ‘লাক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ার সময় পিঠে মারাত্মক ব্যথা পান মিঠুন। এরপর থেকে পিঠে প্রচণ্ড ব্যথায় কাবু প্রিয় অভিনেতা। কয়েক বছর কোনো কাজ করেননি তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চিকিৎসা করতে গিয়েছিলেন ৬৫ বছর বয়সী অভিনেতা।

No comments:

Post a Comment

Post Top Ad