অবাক কান্ড: তাজমহল ভাড়া দেবেন নরেন্দ্র মোদী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 May 2018

অবাক কান্ড: তাজমহল ভাড়া দেবেন নরেন্দ্র মোদী!




 ভারতের ঐতিহ্যবাহী লাল দুর্গের পর এবার তাজমহলকে ইজারা দেয়ার পাঁয়তারা করছে নরেন্দ্র মোদি সরকার। ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আগ্রার তাজমহলকে বেসরকারি খাতে ইজারা দেয়ার পরিকল্পনা করছে বলে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঐতিহ্য সংরক্ষণকর্মীরা।

সম্প্রতি ভারত সরকার ঐতিহাসিক স্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেয়ার একটি প্রকল্প চালু করেছে। তার আওতায় সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল দেখভাল করার জন্য কোনো বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মোদি সরকার ঐতিহাসিক স্থাপনা ইজারা দেয়ার যে পরিকল্পনা নিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৯৫টি পর্যটন কেন্দ্র রয়েছে। ভারতের পর্যটনমন্ত্রী শনিবার ঘোষণা করেছেন, সতেরো শতকের নির্মিত দিল্লির রেড ফোর্ড ২৫ কোটি রুপির বিনিময়ে ডালমিয়া ভারত গ্র“পকে ইজারা দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। এই চুক্তিতে অন্ধ্রপ্রদেশের একটি দুর্গও রয়েছে।

বেসরকারি খাতে ছেড়ে দেয়ার তালিকায় জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃত দুটি ঐতিহাসিক স্থাপনা তাজমহল ও দ্বাদশ শতকের কুতুব মিনারও রয়েছে। রেড ফোর্ড মোগল সম্রাট শাহজাহানের আমলে ১৬৩৯ সালের নির্মিত হয়। ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থাপনা এটি। প্রতি বছর স্বাধীনতা দিবসে এখানে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী এখান থেকেই বক্তব্য দেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইজারার আওতায় এসব কোম্পানি শুধু ঐতিহাসিক স্থাপনার উন্নয়ন কাজ, পর্যটক টানা এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

No comments:

Post a Comment

Post Top Ad