"মুখ্যমন্ত্রীকে পদত্যাগ না করাতে পারলে মুকুলের নামে কুকুর পোষা হবে!! " - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

"মুখ্যমন্ত্রীকে পদত্যাগ না করাতে পারলে মুকুলের নামে কুকুর পোষা হবে!! "




“মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলছি, ময়দানে থাকুন, লড়াই হোক। পঞ্চায়েত ও লোকসভা ভোটের পর আপনাকে যদি বাংলার দল থেকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে না পারি, তাহলে আমার নামে কুকুর পুষবেন।” ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সাতমাতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ মুকুল রায়ের।

মুকুলবাবু বলেন, “আমরা তাড়াতে চাইলাম চোর। কিন্তু, বাংলায় এল ডাকাত। তৃণমূলের ভয় সিপিএম, কংগ্রেসকে নয়। এখন তৃণমূলের ভয় বিজেপি-কে। মমতার যত রাগ এখন আমার উপর। উনি আমাকে গদ্দার বলছেন। আপনিও কংগ্রেসের খেয়ে-পড়ে, বিধায়ক, মন্ত্রী হয়েছেন। তাহলে কংগ্রেস ছাড়লেন কেন ? সেদিন কি আপনি গদ্দার ছিলেন না ? সব জায়গায় বলছেন মুকুল রায় চোর। কোনও জায়গায় আমার বিরুদ্ধে অস্বচ্ছতা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অস্বচ্ছতা প্রমাণ করতে পারি, তাহলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। এখন অভিযোগ করা হচ্ছে, আমার পরিবারের বিরুদ্ধে। আর ওঁর পরিবার ?”


পুলিশ-প্রশাসনকে সতর্ক করে মুকুলবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর মেয়াদ ২ বছর। কিন্তু, আপনাদের ২০ বছর চাকরি করতে হবে। বিজেপি-র কোন নেতাকে ধরে ম্যানেজ করবেন, ঠিক করুন।” চিটফান্ড নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। বলেন, “শিক্ষামন্ত্রী চিটফান্ড খুলেছিলেন। এখন মাঝরাতে ঘুম থেকে লাফিয়ে লাফিয়ে ওঠেন। এই বুঝি বাড়িতে সিবিআই এল ?”

No comments:

Post a Comment

Post Top Ad