"মমতা
বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র মানেন না। এটা আমরা সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে
দেখেছি। তাই গণতন্ত্র বিরোধী কাজ হলে তিনি উচ্ছ্বসিত হন। প্রশংসা করেন।"
তৃণমূল নেত্রীকে আক্রমণ করে একথা বললেন বিজেপি নেতা
মুকুল রায়।
কর্নাটকে বিজেপি-র মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা শনিবার পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। সেখানে তিনি লেখেন, গণতন্ত্রের জয়। ধন্যবাদ কর্নাটককে। ধন্যবাদ দেবেগৌড়াজি, কুমারস্বামীজি, কংগ্রেস ও অন্যদের। কর্নাটকে ইয়েদুরাপ্পার পদত্যাগ নিয়ে টুইটের পর মমতাকে আক্রমণ করেন মুকুল। গণতন্ত্র মানেন না বলেই কর্নাটক নিয়ে তৃণমূল নেত্রী উচ্ছ্বসিত বলে মন্তব্য করেন।
কর্নাটকের নির্বাচনের সঙ্গে রাজ্যের
সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের তুলনা টেনেও তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন মুকুল
রায়।তিনি
বলেন, কর্নাটকে ভোট
হল। ৫ কোটি মানুষ ভোট দিল। একটা মানুষও মারা যায়নি। অথচ পঞ্চায়েত নির্বাচনের দিন
৩০ জন লোক মারা গেল। আবার গণনার দিন ৩ জন মারা গেল।
পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে বলেন, ৩৪ শতাংশ আসনে মনোনয়ন দিতে দেওয়া হল না। এমনকী, গণনার দিন ভিতরে গিয়ে ছাপ্পা মারা হয়েছে।
উত্তরবঙ্গে দলের ফল নিয়ে তিনি বলেন, "উত্তরবঙ্গে
গ্রাম পঞ্চায়েতে জিতেছি। পঞ্চায়েত সমিতিতে জিতেছি। তার পর তো গণনাই হয়নি। যত রাত
বেড়েছে, কাউন্টিং টেবিল
থেকে বিজেপি-র এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে
সাংসদ ও এসপি একসঙ্গে গিয়ে
ভোট লুট করেছে। নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,
উত্তর ২৪ পরগনায় পঞ্চায়েতে ভোট লুট
হয়েছে।" তিনি দাবি করেন, যখন গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপি-র দিকে ট্রেন্ড
আসতে শুরু করল তখন তৃণমূল ভয়ে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাউন্টিং সেন্টারে
গন্ডগোল পাকিয়ে ভোট লুট করে। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে বলেন, ৩৪ শতাংশ আসনে মনোনয়ন দিতে দেওয়া হল না। এমনকী, গণনার দিন ভিতরে গিয়ে ছাপ্পা মারা হয়েছে।

No comments:
Post a Comment