রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে যা দাবী মুকুলের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 14 May 2018

রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে যা দাবী মুকুলের!


সকাল থেকেই রাজ্যজুড়ে চলছে সন্ত্রাস। গুলি চালানো, বোমাবাজি ছাড়াও ঘটেছে একাধিক মৃত্যুর ঘটনা। নির্বাচনী এই সন্ত্রাস প্রসঙ্গে মুকুলবাবুর বক্তব্য, "আজকের এই নির্বাচন হচ্ছে মানবজাতির পক্ষে লজ্জার। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় আজ পশ্চিমবাংলায় যে নির্বাচন হচ্ছে তা আরও একবার প্রমাণ করছে যে পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। আগামীদিনে বাংলায় লোকতন্ত্র থাকবে কি না এটা হচ্ছে মূল প্রশ্ন।"

মুকুলবাবু জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় যে সন্ত্রাস চলছে সেবিষয়ে কমিশনকে অভিযোগ করতে চায় BJP। কিন্তু তাঁর অভিযোগ, "আমরা অনেকবার বলেছি কিন্তু ওরা (কমিশন) বারবার এড়িয়ে যাচ্ছে।বিজেপি -কে ফেস করতে চাইছে না। আমরা নবান্নে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। যোগাযোগ করা যাচ্ছে না। ডাইরেক্টর জেনেরালের অফ পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। যোগাযোগ করা যাচ্ছে না। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ফোনই তুলছেন না।" মুকুলবাবু জানান, তাঁরা বিকেল ৩টের সময় কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু সময় দেওয়া হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad