৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বুথের অদূরে উদ্ধার হল তৃণমূল কর্মীর নিথর দেহ। ওই পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।
জানা গেছে, মৃত সঞ্জিত প্রামাণিক তৃণমূল কর্মী ছিল। বাড়ি শান্তিপুর পৌরসভার সর্বানন্দী পাড়ায়। অভিযোগ, আজ পাবনা আদিবাসী পাড়ায় ৪৬ ও ৪৭ নম্বর বুথের সামনে যে বাইকবাহিনী তাণ্ডব চালিয়েছিল সেই দলে ছিল সঞ্জিত। স্থানীয় বাসিন্দারা সঞ্জিতকে বাইক থেকে নামিয়ে পেটাতে থাকে। তাতেই মৃত্যু হয় তার। এরপর মৃতদেহ জাতীয় সড়কের ধারে ফেলে দেওয়া হয়। শান্তিপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:
Post a Comment