রজনীকান্ত রাবণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

রজনীকান্ত রাবণ!



রজনীকান্তের সঙ্গে জোর টক্কর নানা পাটেকরের! এক পর্যায়ে দক্ষিণী সুপারস্টারকে রামায়নের খলনায়ক ‘রাবণ’ বললেন বলিউডের বর্ষীয়ান তারকা। না, বাস্তবে নয়। সদ্য প্রকাশ হওয়া ‘কালা’র ট্রেলারে এ সংলাপ শোনা গেল। আর দেড় মিনিটের ভিডিওটি দেখে মুগ্ধ ভক্তকুল।

রজনীকান্তের বয়স ৬৭। কিন্তু জনপ্রিয়তায় ভাটা তো দূরের কথা, যত দিন যাচ্ছে তত যেন নিজেকেই ছাপিয়ে যাচ্ছেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে পরের ছবি ‘২.০’ নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যেই প্রকাশ পেল নতুন ছবি ‘কালা’র ট্রেলার।
ট্রেলারে দেখা যাচ্ছে, রজনীর সঙ্গে এই ছবিতে রয়েছেন আরেক সুপারস্টার নানা পাটেকর। দুই মেগাস্টারের টক্কর দেখতে যে উন্মুখ হবে সিনেমাপ্রেমীরা, তা বলাই বাহুল্য।
সোমবার নিজের টুইটার হ্যান্ডলে ছবিটির ট্রেলারের ইউটিউব লিঙ্ক শেয়ার করেন রজনীর মেয়ে জামাই ধানুশ। ধানুশের প্রোডাকশন হাউস ওয়ান্ডারবার স্টুডিওজ প্রযোজনা করছে ‘কালা’।
ছবিতে নানা-রজনী ছাড়াও রয়েছেন হুমা কুরেশি, সায়াজি শিন্ডে, অঞ্জলি পাতিলের মতো অভিনেতারাও। ছবির ট্রেলার থেকে স্পষ্ট, রজনীর পরিচিত জমজমাট অ্যাকশন দেখা যাবে ছবিতে। তার সঙ্গে উপরি পাওনা, নানা পাটেকরের মতো শক্তিশালী অভিনেতার সঙ্গে রজনীর টক্কর।
দক্ষিণে রজনীর নতুন ছবি মুক্তি মানে অঘোষিত ছুটির দিন। কেবল দক্ষিণ তো নয়, সারা ভারতে ছড়িয়ে রয়েছে তার ভক্ত। তবে মুক্তির আগে পর্যন্ত আপাতত সামনের ক’দিন ট্রেলার দেখেই তারা দুধের স্বাদ ঘোল দিয়েই মেটাবেন, তা হলফ করে বলাই যায়।

No comments:

Post a Comment

Post Top Ad