স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ পনেরো বছর আগের কথা একমাত্র সন্তানের অত্যাচারে ও প্রতারিত হয়ে স্বামীর স্মৃতি বিজড়িত ঘর ছেড়ে গৃহছাড়া হয়েছিলেন ৬৫ বছরের বৃদ্ধা । আজ তার বয়স প্রায় ৮০ বাঁচার । ১৫ বছর ধরে বিভিন্ন এলাকায় পথে ঘাটে ঘুরে বেড়িয়ে কয়েকদিন আগে ঠাঁই নিয়েছেন বীরভূমের রামপুরহাট রেলষ্টেশনে । আর সেই রেল ষ্টেশনে সান্ধ্যআড্ডা দিতে আসা কয়েকজন যুবকের ততপরতাই ফের স্বামীর ঘরেই ঠাঁই মিললো আশি বাঁচার বয়সী বৃদ্ধার । এক সন্তানের কাছে বিতাড়িত হয়ে হাজারো সন্তানের হাত ধরে দীর্ঘ পনেরো বছর পর নিজের বাড়িতে ফিরলেন আরতি সূত্রধর । রামপুরহাট রেলষ্টেশন চত্বরে সান্ধ্য আড্ডা দিতে আসা ওই যুবকদের উদ্যোগে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সময় চোখ ছলছল করে উঠলো অশতিপর বৃদ্ধার । তবে দীর্ঘ পনেরো বাঁচার পর মাকে ফিরে পেয়ে আনন্দিত একমাত্র ছেলে দিলীপ সূত্রধর ও ।
বীরভূমের মাড়গ্রাম থানার কালিদহ গ্রামে বাড়ি আরতি সূত্রধরের । সংসারে একমাত্র ছেলে ও বৌমা। বৃদ্ধার অভিযোগ ছেলে ও বৌমা খেতে দিতো না । মারধোর করতো । ২০০৩ সালে তাকে মারধোর করে বাড়ি থেকে বেড়া করে দিয়েছিলো । ছেলে ও বৌমা । সেই সময় বৃন্দাবনে আশ্রয় নিয়েছিলেন অসহায় বৃদ্ধা । তারপর সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়িয়ে ভিক্ষাবৃত্তি করে দিন কেটেছে তার । সেই সময় কোন এক দুর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে যায় । হাঁটা চলার শক্তি হারান তিনি । কোন এক সহৃদয় ব্যক্তিরা সাহায্যে রামপুরহাট রেলষ্টেশনে ফিরে আসেন তিনি । তারপর থেকে সেখানেই তার অস্থায়ী ঠিকানা হয়ে দাঁড়ায় । আর এই ষ্টেশনেই নিত্যদিন সান্ধ্যআড্ডা বসে কয়েকজন যুবকের । তাঁরা নিজেরা টাকা এককাটঠা করে প্রতি বৃহঃস্পতিবার ভবঘুরে দেয় পেট পুরে খাওয়ায় । সেই খাবার খেটে এসে ওই যুবকদের নজরেও আসেন ওই বৃদ্ধা । তারপর সব শুনে শুক্রবার তার পরিবারের হাতে তুলে দিলেন তারা।

No comments:
Post a Comment