দক্ষিণে সবুজের রাজ! একনজরে আসন সংখ্যা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

দক্ষিণে সবুজের রাজ! একনজরে আসন সংখ্যা



মৃন্ময় নস্করঃ বারুইপুর সোনারপুরে সিপিএমের পঞ্চায়েত এল তৃনমূলের দখলে। বিরোধী শূন্য বারুইপুর সোনারপুর
  দক্ষিন ২৪ পরগনায় সারা রাজ্যের সাথে এই জেলায় ও অব্যাহত রইল সবুজ ঝড়। দক্ষিন ২৪ পরগনার ৩১০    গ্রাম পঞ্ছায়েতের  ৪৮৮৩ আসনের মধ্যে ১৮২৮ তে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  তৃনমূল কংগ্রেস জেতে , ভোট হয় ৩০৫৮  টি আসনে এর মধ্যে ঘোষিত ফলাফল ১৯১২  টি তৃনমূল কংগ্রেস জয়ি , এগিয়ে আছে ৬৩ টি আসনে , বিজেপি ৩৪৭ টি আসনে জয়ী ,১২ টি এগিয়ে ,সিপি আই এম ১৪২ টি জয়ি , এগিয়ে ১ টি আসনে ,কংগ্রেস ৩৩ টি আসনে জয়ি ,এগিয়ে ১ টা ,আর এস পি ৫ টি জয়ী ২ টি এগিয়ে ,  ফরওয়ার্ড ব্লক ১ টি জয়ী।

অন্যান্য ৬৩ টি আসনে জয়ী, নির্দল ১৮৮ আসনে জয়ী ৬ টি এগিয়ে ।জেলার ২৯ টি  পঞ্ছায়েত সমিতির  মধ্যে মোট  ৫৭৯ টি আসনের মধ্যে  তৃনমূল জয়ী ১৪৪ টি আসনে এগিয়ে ১৫৩ টি আসনে , বিজেপি ২ জয়ী ,১১ টি আসনে এগিয়ে , সিপিআই এম ৫ টি জয়ী ,৬ টি এগিয়ে ,আর এস পি ১ টি এগিয়ে , নির্দল ৪ টি জিতেছে ,২ টি এগিয়ে । জেলা পরিষদ ৫৩ টি আসনে তৃনমূল  ৩ টি জয়ী,১ টি আসনে এগিয়ে ।   জেলার বারুইপুর এর ১৯ টি পঞ্চায়েতে তৃনমূল কংগ্রেস একক ভাবে ক্ষমতা দখল করেছে , বামেদের হাতে থাকা ৬ টি পঞ্ছায়েত  দখল করলো এবার তৃনমূল কংগ্রেস । প্রসঙ্গত , বারুইপুরের ১৯ টি পঞ্ছায়েতের মধ্যে ১৩  টি তৃনমূল কংগ্রেস পেয়েছিল ,৬ টি ছিল বামেদের হাতে । এবার পঞ্চায়েত কার্যত বিরোধী শুন্য হল বারুইপুরে  । বারুইপুরের বেশ কয়েকটি পঞ্ছায়েতে বিজেপি এবার দ্বিতীয় স্থানে, শেষ পাওয়া খবরে বারুইপুরের ৫৭ টি পঞ্চায়েত সমিতির আসনে তৃনমূল একক ভাবে পেতে চলেছে ।

সোনার পুরের ১১ টি পঞ্ছায়েত এবার তৃনমূল কংগ্রেসের  দখলে এল , বামেদের হাতে থাকা কালিকা পুর ১ ,কালিকা পুর ২ তৃনমূল কংগ্রেস এবার দখল করলো । জয়নগর ২ ব্লকের ১০ টি পঞ্চায়েতের ৮  টি তৃনমূল কংগ্রেস  ,২ টি নির্দল জোট পেয়েছে ।  কুলতলি ৯ টি পঞ্চায়েতের ৫ টি তৃনমূল , ১ টি সিপিএম ,১ টি এস ইউ সি আই , ২ টি নির্দল । পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের গননা চলছে ।

No comments:

Post a Comment

Post Top Ad