ব্যাটারি চুরির দায়ে গণধোলাই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

ব্যাটারি চুরির দায়ে গণধোলাই





জয়ন্ত সাহা, আসানসোল  : আসানসোল দক্ষিন থানার অন্তর্গত মহিশীলা কলোনীতে দীর্ঘদিন ধরে টোটো গাড়ীর ব্যাটারী চুরি হয়ে যাচ্ছিল। মহিশীলা কলোনীতে প্রায় পঞ্চাশটির মতো টোটো চলে। টোটোর মালিকরা রাত্রে গাড়ীটা বাড়ীর সামনে দাঁড় করিয়ে রাখে,সকালে গাড়ী বার করতে গিয়ে খেয়াল করে গাড়ীতে ব্যাটারী নেই। মাস দুয়েক ধরে কোনো না কোনো গাড়ীর ব্যাটারী চুরি যাচ্ছিল প্রতিদিন ।
স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যাবেলা একটি ছেলে ব্যাটারী বিক্রী করতে এসে স্থানীয় গাড়ী চালকের হাতেনাতে ধরা পড়ে।এলাকার টোটো মালিকরা ছেলেটাকে গনপ্রহার দেওয়াতে সে স্বীকার করে এতদিন ধরে সে বিভিন্ন গাড়ীর ব্যাটারী চুরি করতো। আসানসোল পৌরনিগমের ৮৫ নং ওয়ার্ডের কাউন্সিলার শিবদাস চ্যাটার্জী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলে আসানসোল দক্ষিন থানার পুলিশের হাতে ব্যাটারী চোরকে তুলে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad