মৃন্ময় নস্কর, কুল্পি: চুরির সামগ্রী উদ্ধার করল দক্ষিণ ২৪ পরগণা কুল্পি থানার পুলিশ। গত কয়েকদিন আগে কুল্পির বাবুরমহল গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কয়েকজন দুস্কৃতি গভীর রাতে তালা ভেঙ্গে পঞ্চায়েত অফিস থেকে চুরি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চায়েত থেকে ছয়টা ল্যাপটপ, ৭টা প্রিন্টার মেশিন, স্ক্যানার ১টা, টিভি, ও আরো অনেক কিছু। পঞ্চায়েত অফিসের অনেক নথিপত্র নষ্ট করে দেয়। পাশের পুকুরে দরকারী ফাইল, কাগজ, ফেলে দিয়ে চম্পট দেয়। আলমারি ভাঙচুর ও করে। পরের দিন সকালবেলা পঞ্চায়েত অফিসে কর্মচারীরা কাজে গেলে সবকিছু ঘটনা দেখতে পায়। পরে তারা স্থানীয় কুল্পি থানায় অভিযোগ করে। কুল্পি বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা হালদার কুল্পি থানায় অভিযোগ দায়ের করেন।
পরে কুল্পি থানার বিশাল পুলিশ বাহিনী চিরুনীতল্লাশি শুরু কর। পরে তাদেরকে ঢোলা এলাকার কোয়াবেড়িয়া থেকে চারজন কে গ্রেপ্তার করে। পুলিশ তাদেরকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পাঠালে, দুজনের জেল হেপাজত আর বাকি দুজনের পুলিশি হেপাজত হয়। ল্যাপটপ, টিভি উদ্ধার করে পুলিশ। কুল্পি থানার পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় বাকিদের তল্লাসি চলছে। এর সাথে আরও কয়েকজন জড়িত আছে বলে এমনটাই জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে।

No comments:
Post a Comment