ঘাঘড় বুড়ি মন্দিরে বিশাল শোভাযাত্রা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

ঘাঘড় বুড়ি মন্দিরে বিশাল শোভাযাত্রা



বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে কালিপূজো ফলহারিণী কালিপূজো বলে প্রচলিত আছে।প্রত্যেক বছর আসানসোলে মা ঘাঘড়বুড়ী মন্দিরে বিশেষ পূজোর আয়োজন করে ধর্মচক্র সেবা সমিতি।

আগামী সোমবার মা ঘাঘরবুড়ী মন্দিরে বিশেষ ফলহারিণী কালি পূজো অনুষ্ঠীত হবে,সেই উপলক্ষে রবিবার সকালে এক বর্নাঢ্য শোভাযাত্রা বার করে ধর্মচক্র সেবাসমিতি।আজ সকালে বুধা ময়দান  থেকে শোভাযাত্রা বার হয়, শোভাযাত্রা জেলা হাসপাতাল,মহিশীলা কলোনি,দুর্গামন্দির,কালিপাহাড়ী মোড় হয়ে মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

আসানসোলের মহানাগরিক শোভাযাত্রায় সকলের সাথে পা এ পা মিলিয়ে হাঁটতে দেখা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad