আসানসোলঃ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে পথে নামলো কংগ্রেস ৷বৃহস্পতিবার সকালে কুলটি নিয়ামাতপুর মোড়ের কাছে যুব কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়৷
যেখানে যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদে সামিল হয়৷তাদের দাবি,অবিলম্বে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে৷এদিনের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের পক্ষ থেকে চণ্ডী চ্যাটার্জী ও প্রসেনজীৎ পুইতুণ্ডি সহ আরও অনেকে ৷


No comments:
Post a Comment