ভ্রাম্যমান রবীন্দ্রজয়ন্তী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 May 2018

ভ্রাম্যমান রবীন্দ্রজয়ন্তী



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট অঙ্কুর সংস্থার উদ্যোগে ভোর থেকে শুরু হলো ভ্রাম্যমান রবীন্দ্রজয়ন্তী।স্থানীয় ছোটছোট ছেলেমেয়েরা এবং অবিভাবকেরা অংশ নেয় এই ভ্রামমান রবীন্দ্রজয়ন্তীতে।ভোর সাড়ে পাঁচটায় কোলাঘাট স্টেশন ময়দান থেকে শুরু গয় পদযাত্রা।প্রথমে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালা দিয়ে শুরু হয়।মাল্যদান করেন বিধায়ক ইব্রাহিম আলি ও সংস্থার সম্পাদক সুজয় চক্রবর্তী।এরপর কোলাঘাটের বিভিন্ন প্রান্তে চলে রবীন্দ্র কবিতা,গান,নাচ,রবীন্দ্র আলোচনা,শ্রুতিনাটক।সংস্থার সম্পাদক সুজয় বাবু জানান, দীর্ঘদিন ধরেই এই রবীন্দ্র প্রনাম করা হয়ে আসছে।আগামী বছর ৩০ এ পদার্পন করবে।আগামী বছর আরো বড় করে অনুষ্ঠান পরিকল্পনার ইচ্ছে রয়েছে।কোলাঘাট সংস্কৃতিসমম্পন্ন এলাকা।সেই পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার আপ্রান প্রয়াস আমাদের।এইদিন ভোরথেকে বহু কচিকাঁচা অংশ নেয় এই ভ্রাম্যমান জয়ন্তীতে।

No comments:

Post a Comment

Post Top Ad