স্নেহা চক্রবর্তী, বীরভূম: নাচে গানে কবিতায় জেলায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৮তম রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন । বীরভূমের শান্তিনিকেতনে পালিত হলো রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন । সকালে উপাসনা গৃহে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী । বিশ্বভারতীর ভার প্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেনের উপস্থিতিতে হয় এই অনুষ্টান ।অনুষ্ঠানে অংশগ্রহন করেন বিশ্বভারতী ছাত্র ছাত্রী । সারাদিন ধরে চলে বিভিন্ন অনুষ্টান । সন্ধ্যায় গৌর প্রাঙ্গনে হবে নৃত্যনাট্য । শান্তিনিকেতন অনুষ্ঠান দেখতে ভিড় জমান অশ্রমিক থেকে পর্যটকরা । এছাড়া জেলার বিভিন্ন এলাকায় আজকের দিনটি গুরুদেবের নাচে গানে কবিতায় পালিত হলো । এর মধ্যে নলহাটিতে দেখা গেলো অন্য ছবি ।
পৌর সভার কাছে মিলনী সংঘ ক্লাবের পাসে সকাল সাড়ে দশটা পর্যন্ত অবহেলায পরে থাকতে দেখা গেলো । আজকের দিনে রবীন্দ্র আবক্ষ মূর্তিকে এই ভাবে অবহেলায় রাখা ঠিক হয়নি । যদিও বেলা বাড়ার পরে তার গলায় একটা মালা পড়ানো হয় বলে স্থানীয় মানুষরা জানিয়েছেন ।

No comments:
Post a Comment