সন্ধ্যার ঝড়ে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকে সিন্দ্রানী পঞ্চায়েত, মালিপোতা , ও কনিয়ারা -2 নং পঞ্চায়েতের প্রায় তিন শতাধিক ঘর বাড়ি ভেঙে পড়েছে। রাস্তা ঘাটে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত। বনগাঁ বাগদা রোড এবং হেলেঞ্চা দত্তফুলিয়া রোডে এখনো সাড়ি সাড়ি গাড়ি দাড়িয়ে আছে।
বাগদার পুস্তিঘাটা এলাকায় একটি টালির বাড়ি ভেঙে পড়ে আহত তিনজন। মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার সন্তোষাতে ঘর ভেঙ্গে দুই জন আহত হয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি l ঘটনাস্থলে পরিদর্শন করেন বাগদার বিধায়ক দুলাল বর । ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের তলে ঠাঁই তাদের। তিনটে পঞ্চায়েত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে আছে। দেখা মেলেনি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের।

No comments:
Post a Comment