আলিয়া প্রেমে নয়ত রণবীর? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

আলিয়া প্রেমে নয়ত রণবীর?



বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন প্রেমের গুঞ্জন। আর এই প্রেমের গুঞ্জনের চরিত্ররা হলেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে অভিনয় করা দুই তারকা একে অপরকে আগের তুলনায় বেশি সময় দিচ্ছেন। এমনকি ‘রাজি’ ছবির বিশেষ প্রদর্শনীতে একই গাড়িতে হাজির হয়েছিলেন দুজন। আর এতেই নতুন প্রেমের গন্ধ পাচ্ছে বলিউড।

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আলিয়া ভাট অভিনীত আসন্ন ‘রাজি’ ছবির বিশেষ প্রদর্শনী। যেখানে হাজির ছিলেন নামীদামি বলিউড তারকারা। তবে কারো বিশেষ প্রদর্শনীতে না আসাকে অনেকটা নিয়মে পরিণত করে ফেলা রণবীর কাপুর সেদিন নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ‘রাজি’ ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন। আর তিনি একা আসেননি। নিজের গাড়িতে সঙ্গে করে নিয়ে এসেছিলেন ‘রাজি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আলিয়া ভাটকে। অনুষ্ঠান শেষে আলিয়াকে বাসায় ছেড়ে আসতেও দেখা যায় রণবীরকে।

এ ছাড়া প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আলিয়া ভাটের মা সোনি রাজদান। আলোকচিত্রশিল্পীদের আবদার মেটাতে আলিয়ার মায়ের সঙ্গে ছবি তোলেন রণবীর। এ ছাড়া আলিয়ার ছবি তোলার সময়টুকু ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন আলিয়াকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার ব্রেকআপ উসকে দিচ্ছে রণবীর-আলিয়ার প্রেমের গুঞ্জনকে।

তবে এসব উড়িয়ে দিয়েছেন আলিয়া। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি রণবীরকে কখনো জিজ্ঞেস করিনি। আমি জানি না, সে এসব গুজবের ব্যাপারে কী ভাবে। আমি জানি, সে আমার মতো, তাই সে আমার মতই এসব গুজবে কান দেয় না (হাসি)। আসলে এসবে কান দেওয়ার মতো কিছুই নেই। সেখানে কোনো কিছু প্রমাণ করা বা না করারও কিছু নেই। সে একজন ভালো মানুষ এবং আমি খুবই ভাগ্যবান যে আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তাঁর কাছাকাছি থাকতে পারছি।’

No comments:

Post a Comment

Post Top Ad