সিপিএম করায় ধর্ষণ?একি কান্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 May 2018

সিপিএম করায় ধর্ষণ?একি কান্ড






প্রতিবেশী বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, তিনি সিপিএম করায় তাঁকে ধর্ষণ করা হয়েছে। থানায় জানিয়েও লাভ হয়নি। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। বাধ্য হয়ে কাঁথি মহকুমাশাসক ও কাঁথি অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ডাকযোগে অভিযোগ জানিয়েছেন তিনি।




ঘটনাটি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার দক্ষিণ পূর্বচক গ্রামের। অভিযুক্ত তৃণমূল নেতার নাম দয়াল বাড়ুই। নির্যাতিতার অভিযোগ, ২১ মে (সোমবার) গভীররাতে দয়াল তাঁর বাড়িতে ঢোকে। মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। যাওয়ার আগে কাউকে না বলার হুঁশিয়ারি দেয়। গতকাল সকালে ঘটনাটি প্রতিবেশীদের জানান ওই মহিলা। অভিযোগ দায়ের করেন ভূপতিনগর থানায়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদও করে। মহিলার অভিযোগ, এরপরও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

No comments:

Post a Comment

Post Top Ad