জয়ন্ত সাহা, আসানসোলঃ মঙ্গলবার সকালে আসানসোল রেল স্টেশনের ৭ নং প্লাটফর্মে এ এস আই অশোক পান্ডের নেতৃত্বে আর পি এফ পুলিশরা পাহারা দেবার সময় খেয়াল করেন তাদের দেখে দুটো মেয়ে লুকিয়ে যায় এবং অস্বাভাবিক আচরন করে,তাদের সন্দেহ হওয়াতে মেয়ে দুজনকে আটক করে তাদের অফিসে নিয়ে আসা হয়।জিঞ্জাসা বাদের পর জানা যায় দুজন মেয়ে কলকাতার বাসিন্দা,মেয়ে দুজনের নাম রিঙ্কা যাদব ১৫ বছর বয়স বাড়ী রায় বাহাদুর রোড, বেহালা এবং স্বেতা দাস বয়স ১৪ একই জায়গায় বাড়ি।
স্কুলে খারাপ ফল হবার কারনে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে,আজ সকাল তারা আসানসোলে পৌছায়,বাড়ীতে বকুনি খাবার ভয়ে দুজন তাদের হাত ব্লেড দিয়ে কেটে নেয়।আর পি এফ চিকিৎসার জন্য রেল হাসপাতালে পাঠায় এবং মেয়ে দুজনের বাড়ীতে খবর দেয়।পরে দুজন মেয়ের বাড়ীর লোক আসলে সঠীক পরিচয় দেবার পর তাদের হাতে তুলে দেওয়া হয়।কাল সন্ধাবেলাতে আলিপুর থানায় মিসিং ডায়েরী করেছিল মেয়েদের বাবারা।

No comments:
Post a Comment