পঞ্চায়েত নির্বাচনের আর একদিন বাকি।এখনও উদ্ধার হচ্ছে বোমা। চিন্তার ভাঁজ প্রশাসন সহ সমস্ত রাজনৈতিক মহলে।
বসিরহাট থানার প্রশন্নকাঠিতে উদ্ধার হল তাজা বোমা। সকালে মাঠে চাষের কাজে যাওয়ার সময় কয়েকজন এলাকাবাসীর চোখে পড়ে রাস্তার পাশের পাট খেতে একটি তাজা বোমা।
তাদের মধ্যে কেউ একজন আবার সবাইকে বাচাতে নিজ জীবনের ঝুঁকি নিয়ে বোমাটিকে নাকি পাশের ডোবার জলে ফেলেদিয়েছে। ঘটনার পর পুলিশকে খবর দিলে বসিরহাট থানার পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে নিষ্কৃয় করে। কোথা থেকে বা কিভাবে বোমাটি এখানে এল, এলাকায় আর বোমার মজুত আছে কিনা তদন্ত করছে পুলিশ।

No comments:
Post a Comment