পুকুরে ভাসমান ক্ষত বিক্ষত মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 May 2018

পুকুরে ভাসমান ক্ষত বিক্ষত মহিলা



স্নেহা চক্রবর্তী, বীরভূম: পুকুরে ক্ষত বিক্ষত অপরিচিত এক মহিলার মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের মুরারই থানার সুঠিযা গ্রামে । পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে পাঠায় । পুলিস ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে  পুকুরে  ভাসতে দেখে এক মহিলাকে । মুরারই থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে যায় । মৃতদেহ পুকুর থেকে তুলে ময়না তদন্তে পাঠায় । মৃতের শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানান পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে মুরারই থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad